বিজ্ঞাপন
কৃষক কাবুল দাড়িয়া মাঝবাড়ী গ্রামের সাকাত দাড়িয়ার ছেলে। ঘটনার সময় তিনি অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য সপরিবারে হাসপাতালে ছিলেন। কান্নাজড়িত কণ্ঠে কাবুল বলেন, "সন্ধ্যায় অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাই। সেখানে থাকা অবস্থায় খবর পাই যে ঘরে আগুন লেগেছে। দ্রুত বাড়িতে এসে দেখি আমার আর কিছুই অবশিষ্ট নেই। সব পুড়ে শেষ হয়ে গেছে।"
অগ্নিকাণ্ডে ঘরের মজুদকৃত ধান, চাল, আসবাবপত্র এবং নগদ অর্থসহ প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে কাবুল বা স্থানীয় এলাকাবাসী নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে ঘরটির অধিকাংশ মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়ে যায়। আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে তিনি উল্লেখ করেন।
সংসারের শেষ সম্বলটুকু হারিয়ে এখন দিশেহারা এই কৃষক পরিবার। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত কাবুল দাড়িয়ার পাশে দাঁড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...