Logo Logo

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ

ঝালকাঠিতে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল


Splash Image

ঝালকাঠি প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ঝালকাঠিতে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি শহরের ডাক্তার পট্টি এলাকা থেকে মোটরসাইকেল মহড়া শুরু হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসানের নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে মহড়াটি ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের মতো ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন। বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের যেখানে পাওয়া যাবে, সেখানে রাজনৈতিকভাবে ‘উচিত জবাব’ দেওয়া হবে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। ছাত্রদল কোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা মেনে নেবে না। যারা দেশের শান্তি ও শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক ও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা চাই দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় থাকুক এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হোক। ভবিষ্যতেও যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে সোচ্চার থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল, রোকন ও অপু, সহসাধারণ সম্পাদক আমিনুল, সহসাংগঠনিক সম্পাদক জুবেল, জেলা ছাত্রদলের সদস্য রিদয়, শহর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাছেদ, সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নেছার, সহসভাপতি সোহাগ ও নিলয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত, নাহিয়ান, নিবর ও সোহান। এ ছাড়া শহর ছাত্রদল নেতা জসিম, রাহাত, জাকারিয়া ও রফিক, উপজেলা ছাত্রদল নেতা মো. মাইনুল, অনু ও রাহাতসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...