বিজ্ঞাপন
শুক্রবার ( ৮ মে) দুপুরে মুকসুদপুর কলেজ রোডের শিকদার মার্কেটে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি "স্বপ্ন সুপার শপ" এর শুভ উদ্বোধন করেন।
এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সাবেক পৌর বিএনপির সভাপতি মুয়াজ্জেম হোসেন মিন্টু সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিরা সুপার শপটি ঘুরে দেখেন এবং এর সফলতা কামনা করেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি বলেন, "স্বপ্ন সুপার শপ" মুকসুদপুরের সাধারণ মানুষের জন্য আধুনিক ও মানসম্মত কেনাকাটার একটি নতুন সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে এটি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...