বিজ্ঞাপন
আজ (৮ মে) রোজ শুক্রবার হাটহাজারী উপজেলাধীন ১০ নং ইউনিয়ন উত্তর মাদার্শা ওবায়দুর রহমানের বাড়িতে পারিবারিক কলহের জেরে নাসরিন আক্তার নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধুর আত্মহত্যার অভিযোগ উঠেছে ।
নাসরিন আক্তারের বাবার বাড়ি পার্শ্ববর্তী রাউজান উপজেলার গহিরা এলাকায়। মৃত্যুর সময় তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।
নিহত নাসরিন আক্তার এর মায়ের দাবি, শাশুড়ি ও ননদের মানসিক নির্যাতনের কারণে নাসরিন শ্বশুর বাড়িতে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
পরিবারের লোকজন জানতে পেরে নাসরিন আক্তার কে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উক্ত ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...