Logo Logo

গোপালগঞ্জে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান


Reporter Image

রিপন

Splash Image

গোপালগঞ্জ জেলা সদরের নিজড়া ইউনিয়নের জাঙ্গাল হাইস্কুল মাঠ প্রাঙ্গণে হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই উদ্যোগটি গ্রহণ করে বাংলাদেশ এফসি গ্রুপ।


বিজ্ঞাপন


শনিবার (৯ মে) বেলা ১১টায় সরদার আকিবুল ইসলামের ব্যবস্থাপনায় এই সেবা কার্যক্রম শুরু হয়।

আয়োজকরা জানান, দিনভর পরিচালিত এই ক্যাম্পে প্রায় ৫০০ রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে বাছাইকৃত ৪০ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশনের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে আয়োজক সংস্থাটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু সেবা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ডা. কে. এম বাবর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সৈয়দ শাহিন, ইকবাল আহম্মেদ, ফরহাদ খান তানিম, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জিয়াউল কবির বিপ্লব, শিকদার শহিদুল ইসলাম লেলিন ও ফজলুল কবির দারাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্যাম্পের আয়োজক সর্দার আকিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। গত বছরও সফলভাবে এ ধরনের ক্যাম্প পরিচালনা করা হয়েছিল। এলাকার সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ এফসি গ্রুপের মাধ্যমে দেশের বহু বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ১,৫০০ জন অভিবাসী বিদেশে এবং দেশের অভ্যন্তরে প্রায় ৯০০ জন কর্মরত আছেন। এছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিজড়া হাই স্কুলের ৪০ জন অসচ্ছল শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হয়েছে।

গোপালগঞ্জের সার্বিক উন্নয়নে ভবিষ্যতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এবং উৎপাদনমুখী শিল্পকারখানা প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান সর্দার আকিবুল ইসলাম। স্থানীয় বাসিন্দাদের মতে, এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ এলাকার চিকিৎসাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...