Logo Logo

ফেনী আদালতে বিচারকের সামনেই নারীর বিষপান


Splash Image

ফেনী আদালত প্রাঙ্গণে স্বামীর সঙ্গে দাম্পত্য বিরোধের জেরে বিচারকের সামনেই বিষপান করেছেন মোহনা নামের এক নারী।


বিজ্ঞাপন


রোববার (১০ মে) চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। বর্তমানে ওই নারী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক ও আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোহনার সঙ্গে তার স্বামীর দাম্পত্য কলহ চলছিল। মোহনাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলেও স্বামী তাকে নিজ বাড়িতে তুলে নিতে অস্বীকৃতি জানান। এর পরিবর্তে তাকে ভাড়া বাসায় রাখার প্রস্তাব দিলে মোহনা তা প্রত্যাখ্যান করেন। মোহনার দাবি ছিল, স্বামী তাকে পূর্ণ সামাজিক স্বীকৃতি দিয়ে নিজ বাড়িতে নেবেন অথবা দেনমোহরের (কাবিন) সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন।

ভুক্তভোগীর স্বজনরা অভিযোগ করেন, মোহনার স্বামী একাধিক বিয়ে করেছেন এবং মোহনার কোনো দাবিকেই তিনি গুরুত্ব দিচ্ছিলেন না। দীর্ঘদিনের অবহেলা, মানসিক যন্ত্রণা ও স্বামীর একাধিক বিয়ের খবরে মোহনা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

মোহনার এক আত্মীয় জানান, স্বামীর এমন আচরণ ও ধারাবাহিক অবহেলার প্রতিকার চাইতে তিনি আদালতে এসেছিলেন। কিন্তু সেখানেও যথাযথ গুরুত্ব না পেয়ে এবং চরম হতাশায় ক্ষুব্ধ হয়ে তিনি বিচারকের সামনেই বিষপান করেন।

ঘটনার পরপরই আদালতে উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষ দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। আদালত পাড়ায় ঘটা এই নাটকীয় ও মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...