Logo Logo

দাগনভূঞায় নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল শিশুর লাশ


Splash Image

ফেনীর দাগনভূঞায় নিখোঁজ হওয়ার দুই দিন পর হাসান (১৮ মাস) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


সোমবার (১১ মে) সকালে দাগনভূঞা পৌরসভার আমানউল্লাহপুর এলাকার একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহত হাসান লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার বাসিন্দা মো. তারেক ও তারজিনা আক্তার নিপু দম্পতির সন্তান। তারা বর্তমানে দাগনভূঞার আমানউল্লাহপুর এলাকায় বসবাস করে আসছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সকালে বাসার সামনে থেকে শিশুটি নিখোঁজ হয়। এরপর ওই দিন সন্ধ্যায় একটি মোবাইল নম্বর থেকে (০১৯২৭০৩৫৬০৩) কল করে প্রথমে ১২ হাজার এবং পরে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেয় অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনায় রোববার শিশুর বাবা মো. তারেক বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, মুক্তিপণ দাবির বিষয়টি মূলত কোনো প্রতারক চক্রের কাজ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশি তদন্তে মুক্তিপণ দাবিকৃত মোবাইল নম্বরটির অবস্থান নওগাঁ জেলায় শনাক্ত করা হয়েছে।

ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...