Logo Logo

পাথরঘাটায় কুকুরের ধাওয়া খেয়ে লোকালয়ে চিত্রা হরিণ


Splash Image

বরগুনার পাথরঘাটায় কুকুরের ধাওয়া খেয়ে একটি চিত্রা হরিণ লোকালয়ে চলে আসার ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


সোমবার (১১ মে) সকালে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাব্বারিয়া গ্রামে আতঙ্কিত অবস্থায় হরিণটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে গ্রামের ফসলের মাঠে কয়েকটি কুকুর একটি হরিণকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে ছোটাছুটি করার একপর্যায়ে হরিণটি ধানক্ষেতের পাশে থাকা জালে আটকে পড়ে। গ্রামবাসী বিষয়টি দেখতে পেয়ে দ্রুত জাল কেটে হরিণটিকে মুক্ত করলে সেটি দৌড়ে গিয়ে স্থানীয় বাসিন্দা মোস্তফা ফরাজির বাড়ির পুকুরপাড়ে আশ্রয় নেয়।

স্থানীয় যুবক আসাদুল ইসলাম জানান, মাঠে কাজ করার সময় কুকুরের ধাওয়া ও হরিণটি আটকে পড়ার দৃশ্য দেখে তারা এগিয়ে যান। পরে গ্রামের মানুষ মিলে হরিণটিকে নিরাপদ স্থানে রেখে বন বিভাগকে খবর দেন।

বাড়ির মালিক মোস্তফা ফরাজি জানান, বন্যপ্রাণীটির নিরাপত্তা নিশ্চিত করতেই তারা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

বন বিভাগের জ্ঞানপাড়া বিটের বিশেষ সহকারী সুরজিৎ চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই বন বিভাগের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করে। দীর্ঘক্ষণ ছোটাছুটি ও কুকুরের তাড়া খাওয়ায় প্রাণীটি বর্তমানে কিছুটা দুর্বল ও অসুস্থ অবস্থায় রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা প্রদান ও পর্যবেক্ষণ শেষে সেটিকে আবারও গভীর বনে অবমুক্ত করা হবে।

সুরজিৎ চৌধুরী আরও জানান, হরিণটি ঠিক কী কারণে বা কীভাবে লোকালয়ে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে কোনো চোরাকারবারির সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনা হবে। কোনো অনিয়ম বা অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...