Logo Logo

নোয়াখালীতে পৃথক ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু


Splash Image

নোয়াখালীর হাতিয়া ও কবিরহাট উপজেলায় গত দুই দিনে পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট পরিবারগুলোতে এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


বিজ্ঞাপন


হাতিয়া উপজেলায় সোমবার (১১ মে) সকাল ৯টার দিকে হাতিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চরলইট্রা গ্রামে পুকুরে ডুবে নুসরাত বেগম মরিয়ম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়। মরিয়ম ওই গ্রামের মিরাজের কন্যা। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে রোববার ভোরে একই উপজেলার সোনাদিয়া ইউনিয়নে সাইমুন (৪) নামে এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। সে ওই এলাকার মো. ফরিদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল সাইমুন। পরদিন ভোরে পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখেন স্বজনরা।

অন্যদিকে, কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে সোমবার সকালে খেলতে গিয়ে মাটি কাটার ফলে সৃষ্ট গর্তের পানিতে পড়ে নিহা (৩) ও জান্নাত (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত নিহা জোবায়েরের মেয়ে এবং জান্নাত ইউসুফের মেয়ে বলে শনাক্ত করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, শিশু মৃত্যুর ঘটনাগুলো দুর্ঘটনাজনিত। পরিবারগুলোর পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এসব ঘটনার বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়ার বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...