Logo Logo

নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ ১২০ স্থাপনা


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে রেলওয়ের বেদখলকৃত জমি উদ্ধার করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে প্রশাসন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১২ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে ১২০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকার টপকার পোল থেকে শুরু করে সরকারি খাদ্য গুদাম এলাকা পর্যন্ত রেলওয়ের জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছিল স্থানীয় প্রভাবশালী মহল। সরকারি ভূ-সম্পত্তি দখলমুক্ত করতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই অভিযান চালানো হয়।

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় রেলওয়ে পুলিশের একটি চৌকস দল নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে সক্রিয় সহযোগিতা প্রদান করে।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রেলওয়ের সরকারি জমি উদ্ধার এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনগণের স্বার্থে এবং রেলওয়ের উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...