বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) গভীর রাতে মাইজদী হাসপাতাল সড়কের প্লাটরোড মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের আজাদ বখত ভূঁইয়া বাড়ির জাকের হোসেনের ছেলে। তিনি পেশায় ‘একুশে পরিবহন’-এর সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মাইজদী প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বোনকে দেখতে গিয়েছিলেন আকাশ। রাত পৌনে ১২টার দিকে সেখান থেকে ভগ্নিপতির মোটরসাইকেল নিয়ে বড় মসজিদ মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে প্লাটরোড মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী মাটিবাহী পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে আকাশ ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি আটক করা সম্ভব হলেও চালক কৌশলে পালিয়ে গেছে। পলাতক চালককে গ্রেপ্তারের অভিযান চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...