Logo Logo

সরকারের ১৮০ দিনের কর্মসূচি ও ইশতেহার বাস্তবায়নে নোয়াখালীতে প্রেস ব্রিফিং


Splash Image

বর্তমান সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রচার কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে নোয়াখালীতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। ব্রিফিংয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। এর মধ্যে রয়েছে জনসচেতনতামূলক সিনেমা প্রদর্শন, নাগরিক অধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র প্রচার, কমিউনিটি সভা ও উঠান বৈঠক। এছাড়া দৃশ্যমান প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন স্থানে পিভিসি ও তথ্য বোর্ড স্থাপন, সড়ক প্রচার এবং লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

বিশেষ করে প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষি কার্ড’-এর সুফল এবং এর আবেদন প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এসব বহুমুখী কর্মসূচির মূল লক্ষ্য হলো জনগণকে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও সেবাসমূহ সম্পর্কে সরাসরি অবহিত করা এবং তাদের সম্পৃক্ততা বৃদ্ধি করা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...