বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ মে) দুপুরে নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন কর্মসূচি যেমন— প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’, নদী ও খাল খনন ও পুনঃখনন প্রকল্প, ‘কৃষক কার্ড’, কৃষি ঋণ মওকুফ সুবিধা, নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির বিস্তারিত অগ্রগতি ও লক্ষ্যমাত্রা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বিপিএম সেবা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাসেদুল হক।
সভায় জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী সরকারের অগ্রাধিকার কর্মসূচির বিভিন্ন তথ্য-উপাত্ত ও বাস্তবায়িত কার্যক্রমের সুফল উপস্থাপন করেন। একইসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর ও নড়াইল জেলা তথ্য অফিসের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার আওতায় পরিচালিত প্রচার কার্যক্রমের রূপরেখা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের ওপর একটি বিশেষ ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। বক্তারা সরকারের এই জনকল্যাণমূলক কার্যক্রমের বার্তা তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
এ সময় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট শহীদুল ইসলাম এবং নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...