Logo Logo

কাশিয়ানীতে ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


বিজ্ঞাপন


বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার ফুকরা সরদার পাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১টা থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত কাশিয়ানী থানাধীন ফুকরা সরদার পাড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ওই গ্রামের লাকী বেগমের (৩০) বসতঘরে তল্লাশি চালিয়ে অবৈধ ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লাকী বেগম ওই গ্রামের মো. শাহীন মোল্লার স্ত্রী।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গ্রেপ্তারকৃত লাকী বেগমের বিরুদ্ধে কাশিয়ানী থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেন।

গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাকে মাদকমুক্ত করতে তাদের এ ধরনের ঝটিকা অভিযান ও তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...