বিজ্ঞাপন
বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার দত্তেরহাট ও প্রতিবন্ধী হাসপাতাল সংলগ্ন কালীতারা মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের এই দণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন এবং মো. সেজান আহম্মেদ এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরাও অংশ নেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মো. নোবেল (৩০) ও মো. সোহাগ (২৬), ৯ নম্বর ওয়ার্ডের শাহাদাৎ হোসেন (৩৫) ও মো. আরমান (৩৫) এবং ১ নম্বর ওয়ার্ডের মো. সোহাগ (৫০)।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে উক্ত ব্যক্তিদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে মোট এক কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নির্দিষ্ট পরিমাণে অর্থদণ্ড প্রদান করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা প্রশাসনের সহযোগিতায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...