Logo Logo

মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত- কৃষকের উন্নয়ন ও কৃষিপণ্য রপ্তানিতে গুরুত্বারোপ


Splash Image

"কৃষিই সমৃদ্ধি" প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৪ মে) মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খায়ের উদ্দিন মোল্লা বলেন, "আমরা যদি মানুষের কাছে প্রমাণ করতে পারি যে আমাদের দেশের কৃষিপণ্য ভালো ও খাঁটি, তাহলে বিদেশে রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে জায়গা করে নেওয়া সম্ভব। কৃষকদের কল্যাণ ও দেশের কৃষি উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ মামুনুর রহমান বলেন, "পেঁয়াজ ও অন্যান্য কৃষিপণ্যের মতো সবজি সংরক্ষণের জন্য আধুনিক সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা এখন সময়ের দাবি।" এই আধুনিক হিমাগার বা সংরক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে তিনি গোপালগঞ্জের সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন পার্টনার-ডিএই ফরিদপুরের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ হাফিজ হাসান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু এবং উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন ব্লকের প্রগতিশীল কৃষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...