বিজ্ঞাপন
সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি এবং এর সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি চত্বরে এসে একটি পথসভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার এবং পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাঁড়িয়া।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা রফিকুল ইসলাম হাওলাদার, সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদার ও ছাত্রদলের আহ্বায়ক লালন শেখসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অবিলম্বে দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...