Logo Logo

বগুড়ার শেরপুরে অতিদরিদ্র ১০ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান


Splash Image

বগুড়ার শেরপুরে ছাগল পালনের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ১০ জন অতিদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে ‘জাগরণ পরিবার উন্নয়ন সংস্থা’। কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক উপকারভোগীকে ৬ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা প্রদান করা হয়।


বিজ্ঞাপন


সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলাস্থ সংস্থার কার্যালয়ে এই অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাগরণ পরিবার উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট স্কুলের পরিচালক মাহাতাব উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল মালেক, প্রোগ্রাম পরিচালক আবু রায়হান, শাখা ব্যবস্থাপক কার্তিক মন্ডল, দর্জি প্রশিক্ষক শাহজাহান আলী এবং পরিবার উন্নয়ন কর্মী জোবায়ের আহম্মেদ, মাসুদ রানা, খায়রুল ইসলাম ও রাব্বি আহম্মেদসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক ও দরিদ্র মানুষের স্থায়ী অর্থনৈতিক উন্নয়নে কর্মমুখী সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক পরিচর্যার মাধ্যমে ছাগল পালন করে উপকারভোগীরা নিজেদের পরিবারের আয় বাড়াতে সক্ষম হবেন এবং পর্যায়ক্রমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...