Logo Logo

ঝালকাঠিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও আলোচনা সভা


Splash Image

ঝালকাঠির কাঁঠালিয়ায় “জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ” শীর্ষক এক আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১৭ মে) বিকেলে কাঁঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা শ্রমিকদল এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমেই জনগণের প্রকৃত প্রত্যাশা পূরণ করতে আমাদের দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

কাঁঠালিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন। এছাড়া অনুষ্ঠানের শুরুতে বিশেষ বক্তব্য প্রদান করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।

বক্তারা বলেন, স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটিয়ে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক সংস্কার ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা সময়ের দাবি। বিএনপি এই সনদ বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

আলোচনা সভায় কাঁঠালিয়া উপজেলার চেচরীরামপুর, পাটিখালঘাটা, আমুয়া, শৌলজালিয়া, আওরাবুনিয়া ও কাঁঠালিয়া সদর ইউনিয়নের বিএনপি, শ্রমিকদল, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আমেজপূর্ণ এই সভা শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত নেতাকর্মীদের সাথে নিয়ে কাঁঠালিয়া উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারে ঘুরে ঘুরে সাধারণ মানুষের মাঝে ‘জুলাই সনদ’ সংবলিত লিফলেট বিতরণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...