Logo Logo

বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


Splash Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া সিংগিডোবা বিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মাহিদুল গাজীরপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শিশুটির মা লামিয়া আক্তার ঘরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সবার অজান্তে মাহিদুল বাড়ির আঙিনায় খেলতে খেলতে পাশে থাকা সিংগিডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়ির কোথাও না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিলের কিনারা থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার কামালের বার্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...