Logo Logo

নড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে শুরু হলো ভূমিসেবা মেলা


Splash Image

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ভূমিসেবা মেলা ২০২৬।


বিজ্ঞাপন


১৯ মে (মঙ্গলবার) সকালে নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি দৃষ্টিনন্দন ও বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নড়াইল শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালিতে নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসনে আরা তান্নী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নুর-ই-আলম সিদ্দিকী অংশ নেন।

এছাড়া জেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীসমাজের প্রতিনিধিরা র‍্যালিতে উপস্থিত ছিলেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ র‍্যালিটিকে সর্বস্তরের মানুষের মাঝে আকর্ষণীয় করে তোলে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে ও নির্ভুলভাবে ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলাকালীন নাগরিকেরা কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর ঝামেলা ছাড়াই সরাসরি ই-নামজারি, খতিয়ান বা পরচা সংগ্রহ, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন আধুনিক ডিজিটাল সেবা ও আইনী পরামর্শ তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারবেন।

ভূমি মন্ত্রণালয় ও নড়াইল জেলা প্রশাসনের যৌথ আয়োজনে শুরু হওয়া এই মেলা আগামী ৩ দিনব্যাপী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সর্বসাধারণের সেবা প্রাপ্তির জন্য উন্মুক্ত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...