Logo Logo

কর্ণফুলীতে ভূমি সেবা মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত


Splash Image

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন ও ভূমি বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিকলবাহা রিভার ভিউ ক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সজিব কান্তি রুদ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মো. ওসমান।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মরত সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের ভোগান্তি কমানো, ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ এবং স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত নানা সেবা ও তথ্য সহজে পাচ্ছেন বলেও তারা উল্লেখ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...