বিজ্ঞাপন
আজ শনিবার (২৩ মে) সকালে স্থানীয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) হলরুমে পাইকগাছা সোনালী ব্যাংক শাখার উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটসহ বিভিন্ন প্রকাশ্য বাজারে জালনোটের ছড়াছড়ি ও অপব্যবহার রোধ করার উদ্দেশ্যেই মূলত এই কর্মশালার আয়োজন। ওয়ার্কশপটিতে উপস্থিত কর্মকর্তা ও ব্যবসায়ীদের আসল এবং সঠিক টাকার নোট চেনার বিভিন্ন সহজ উপায় ও কৌশল বাস্তবসম্মতভাবে প্রদর্শন করা হয়।
সোনালী ব্যাংক পাইকগাছা শাখার ম্যানেজার দীপায়ন সরকারের সভাপতিত্বে এবং দীপ্তি সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের এজিএম মো. ইসরাত হোসেন এবং সমগ্র ওয়ার্কশপটি অত্যন্ত সুচারুভাবে পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক খুলনার যুগ্ম পরিচালক মিজানুর রহমান।
সচেতনতামূলক এই কর্মশালায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হক, কৃষি ব্যাংক ম্যানেজার মো. হাদীউজ্জামান এবং ষোলআনা সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান।
এছাড়া অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মধ্যে রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম ও প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধানসহ স্থানীয় বিভিন্ন ব্যাংকের পদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...