Logo Logo

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজার জামিন


Splash Image

ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়েছেন। জামিনের পর আজ সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।


বিজ্ঞাপন


আদালত সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন পেশ করেন। আদালতে আসামি পক্ষে জামিন শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন।

উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করার আদেশ দেন। তবে একই মামলায় গ্রেপ্তার হওয়া যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

এর আগে, গতকাল রোববার (২৪ মে) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানকে ঝিনাইদহের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করেছিল সদর থানা পুলিশ।

আইনি প্রক্রিয়া শেষে আজ এক নেতা জামিনে মুক্তি পেলেও অপর নেতাকে কারাগারেই থাকতে হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...