বিজ্ঞাপন
শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার ঘোষাল এলাকায় এ মাংস বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী শায়লা আজীম প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
জানা গেছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফাউন্ডেশনটির পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। এরই অংশ হিসেবে পাইকগাছার ঘোষাল এলাকায় প্রায় আড়াইশ দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়।
নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়ক ফাতেমা তুজ জোহরা জ্যোতির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, আমিরুল ইসলাম, নাজিফা রহমান ও আবুল হোসেন গাজী।
অনুষ্ঠানে ফাতেমা তুজ জোহরা জ্যোতি বলেন, “সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। মানবিক মূল্যবোধ থেকেই নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন গত পাঁচ বছর ধরে শিশু শিক্ষা, নারীর উন্নয়ন, দুস্থ সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।”
তিনি আরও জানান, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়লা আজীম সুদূর আমেরিকা থেকে সংগঠনটির কার্যক্রম পরিচালনা করছেন। তার উদ্যোগেই এলাকার আড়াইশ দুস্থ মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
কোরবানির মাংস পেয়ে উপকারভোগীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন। ভবিষ্যতেও নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...