বিজ্ঞাপন
রোববার (৩১ মে) বিকেলে বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন হাজী শরিয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ। এতে সংগঠনের কর্মীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইদ আহমেদ হানজালা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। আমাদের তরুণ প্রজন্মকে এই ভয়াবহ ব্যাধি থেকে রক্ষা করতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে মাদক সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন পারিবারিক সচেতনতা এবং সামাজিক আন্দোলন।” একই সঙ্গে তিনি মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশাসনের আরও সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, “বাঁশকান্দি তথা শিবচরের মাটিতে কোনো মাদক ব্যবসায়ী বা অপরাধীর ঠাঁই হবে না। মাদক কারবারি যত শক্তিশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আসতে হবে।”
সভায় এলাকার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত অভিভাবকদের উদ্দেশে সংসদ সদস্য তাদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার এবং নিয়মিত নজরদারি বৃদ্ধির আহ্বান জানান।
অংশগ্রহণকারীরা মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...