বিজ্ঞাপন
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি পুনরায় যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠান।
যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। সহকারী প্রশিক্ষক মো. হায়দার আলী শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা শোভা সুলতানা এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অশোক কুন্ডু।
এ সময় জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী, যুব উন্নয়ন অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মো. সাহিদুল ইসলাম, নড়াইল সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা চৌধুরী আশিক এলাহী, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অশোক বিশ্বাসসহ যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে যুবসমাজকে আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মোট ৬ জন যুবকের মাঝে সর্বমোট ৪ লাখ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় যুব দিবস উদযাপনে নড়াইলে সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বায়োগ্যাস পল্লী উদ্বোধন, গাছের চারা বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, মাছের পোনা অবমুক্তকরণ এবং ক্রীড়া প্রতিযোগিতাসহ নানামুখী সামাজিক ও সেবামূলক কার্যক্রম।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...