Logo Logo

উপজেলা জামায়াতের প্রতিবাদ

বাকেরগঞ্জে কর্মী পরিচয়ে ইসলামী আন্দোলনে যোগদান কৃত ব্যক্তির সাথে জামায়াতের সম্পর্ক ভিত্তিহীন


Splash Image

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মী পরিচয়ে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’-এ সদ্য যোগদানকারী শাহীন সিকদারের সাথে দলের কোনো ধরনের সম্পর্ক নেই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইসলামী আন্দোলনে যোগদানের সময় গণমাধ্যমে শাহীন সিকদার যে তথ্য প্রদান করেছেন, তাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছে উপজেলা জামায়াত।


বিজ্ঞাপন


ঘটনার সূত্রপাত গতকাল ৩১ অক্টোবর (শনিবার) দুপুর ১২টায়। ওই সময় উপজেলার গারুরিয়া ইউনিয়নের ব্যবসায়ী শাহীন সিকদার নিজেকে জামায়াতে ইসলামীর কর্মী ও সমর্থক হিসেবে পরিচয় দিয়ে জামায়াত ত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন বলে সংবাদ প্রচার করা হয়।

এ বিষয়ে তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়ে বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রচারমাধ্যমে গারুড়িয়া ইউনিয়নের শাহীন শিকদার জামায়াতে ইসলামী ছেড়ে শতাধিক নেতাকর্মীসহ ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও স্পষ্ট করে জানান, গারুড়িয়া ইউনিয়নে শাহীন শিকদার নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো কর্মী বা সদস্য নেই এবং অতীতেও তিনি কখনো দলটির রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। তাঁকে জামায়াতের কর্মী হিসেবে উপস্থাপন করে দলত্যাগের এই ধরনের অসত্য তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।

এ হেন বিভ্রান্তিকর ও মনগড়া সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখা।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...