Logo Logo

গোপালগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ তরুণী আটক


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রাম থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ বৃষ্টি মন্ডল (১৯) নামে এক তরুণীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বিজ্ঞাপন


গতকাল রোববার (৩১ মে) রাতে উপজেলার উত্তর ভেন্নাবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটককৃত বৃষ্টি মন্ডল ওই গ্রামের অশোক মন্ডলের মেয়ে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে একটি বন্ধ কাঁচামালের দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে বৃষ্টি মন্ডলকে তল্লাশি করা হলে তাঁর হেফাজত থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মালো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বৃষ্টি মন্ডল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে তাঁর বোন সীমা মন্ডলের সহযোগিতায় টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক তরুণীর বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এই মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত তাঁর বোনসহ অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় ডিবির নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিস্তারের সঙ্গে জড়িত অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...