Logo Logo

নোয়াখালীতে চার বাস কাউন্টারকে জরিমানা


Splash Image

নোয়াখালীতে ঈদ-পরবর্তী সময়ে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি বাস কাউন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অতিরিক্ত আদায় করা ভাড়া যাত্রীদের ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১ জুন) দুপুরে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী পৌর আধুনিক বাস টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেজান আহম্মেদ। এ সময় সহকারী কমিশনার মুকসুদুস সালেহীন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে সারা, ইকোনা, লাল সবুজ ও একুশে পরিবহনের চারটি বাস কাউন্টারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া দ্রুত ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...