Logo Logo

শিশুকে যৌন হয়রানির মামলায় অটোরিকশা চালক কারাগারে


Splash Image

নোয়াখালীর সেনবাগে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির মামলায় গ্রেপ্তারকৃত অটোরিকশা চালক মো. সোহেলকে (৩৫) আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


আজ সোমবার (১ জুন) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত মো. সোহেল উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের সিদ্দিক উল্যার নতুন বাড়ির ছিদ্দিক উল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী শিশুর বাবা স্থানীয় একটি বাজার থেকে ১৫টি তালের শাঁস (ডাবি) কেনেন। পরে তিনি তাঁর শিশুকন্যাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সোহেলের অটোরিকশায় তুলে দেন। পথিমধ্যে অটোরিকশাটি শিশুটির বাড়ির সামনে পৌঁছালে অসাবধানতাবশত একটি তালের শাঁস নিচে পড়ে যায়। এই ঘটনার অজুহাতে চালক সোহেল ওই শিশুকে যৌন হয়রানি করে। দূর থেকে শিশুটির মা ঘটনাটি দেখে ফেললে অভিযুক্ত চালক দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

পরবর্তীতে গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্ত চালক সোহেল উপজেলার নতুন বাজার এলাকায় এলে স্থানীয় বাসিন্দারা তাকে চিনে ফেলেন এবং আটক করে উত্তম-মধ্যম দেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে নেয়।

সেনবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...