বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদনের তথ্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, গত ২৭ মে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয়টি নবজাতক শিশুর মৃত্যু ঘটে। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার বিকেল ৩টায় তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া যায়।
তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালের ভবনটি হাসপাতাল পরিচালনার জন্য যথাযথভাবে উপযোগী নয় বলে তদন্ত কমিটির পর্যবেক্ষণে উঠে এসেছে। কমিটি হাসপাতালের পোস্ট-অপারেটিভ কক্ষ নম্বর-২ পরিদর্শন করে দেখতে পায় যে, দীর্ঘ সময় ধরে কক্ষটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ ছিল এবং সেখানে স্বাভাবিক ভেন্টিলেশন কার্যকর ছিল না। এর ফলে কক্ষে প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রা কমে যায় এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বৃদ্ধি পায়।
তিনি আরও জানান, তদন্ত সংশ্লিষ্টরা ওই কক্ষের দায়িত্বরত সেবিকা, পরিচ্ছন্নতাকর্মী এবং মৃত নবজাতকদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন। তাদের বক্তব্য ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণে সেবিকাদের দায়িত্ব পালনে চরম অবহেলা এবং অসহযোগিতার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...