Logo Logo

ফুটবলের নতুন প্রতিভা গড়ার প্রত্যয়ে সামিউল হক সুপার কাপের উদ্বোধন


Splash Image

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে সামিউল হক সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার শালমারা মাঠে সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হক। তিনি বলেন, গ্রামবাংলার মাঠে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে, তাদের খুঁজে বের করে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের ফুটবলে অবদান রাখাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামিউল হক স্পোর্টস একাডেমির মহাসচিব সাইদুল ইসলাম, বিএনপি নেতা আনোয়ার হোসেন এবং শেরপুর ফুটবল একাডেমির চেয়ারম্যান মেরাজ উদ্দিন। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন রফিকুল ইসলাম।

উদ্বোধনী খেলায় শেরপুর ফুটবল একাডেমি ও সামিউল হক ফুটবল একাডেমি মুখোমুখি হয়। খেলা দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন ও সম্ভাবনাময় ফুটবলারদের খুঁজে বের করে তাদের দক্ষতা বিকাশে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এতে স্থানীয় ফুটবলের উন্নয়ন এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...