বিজ্ঞাপন
শনিবার (৬ জুন) রাত আনুমানিক সাড়ে ০৮ টার দিকে কোটালীপাড়া উপজেলার মাঝিগাতী স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কুশলা গ্রামের বাসিন্দা জয় শেখ (১৮) কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জয় কুশলা গ্রামের কাবির শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারের সময় জয় শেখ অচেতন অবস্থায় ছিলেন। তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়। চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, জয় শেখ ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। দুর্বৃত্তরা তার কাছে থাকা মালামাল ছিনিয়ে নিয়ে তাকে নির্মমভাবে মারধর করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...