বিজ্ঞাপন
আজ সোমবার (৮ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে স্থাপিত একটি অস্থায়ী পুলিশ চেকপোস্টে এই অস্ত্র উদ্ধার ও গ্রেফতারের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত অস্ত্রধারী যুবক মো. রাহিম উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে।
বেগমগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে বেগমগঞ্জ থানার উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টে বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে গোপালপুর-বাংলাবাজার সড়কে একটি বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি মোটরসাইকেলে চড়ে রাহিম ওই চেকপোস্ট এলাকা অতিক্রম করার চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে থামার সংকেত দেন। মোটরসাইকেল থামানোর পর যুবকের আচরণ এবং কথাবার্তা চরম সন্দেহজনক মনে হলে পুলিশ কর্মকর্তারা তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নিয়ে দেহ তল্লাশি করেন। একপর্যায়ে তার কোমরে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন (অন টেস্ট) মোটরসাইকেলটিও জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
অস্ত্রসহ যুবক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, “মোটরসাইকেল আরোহী ওই যুবকের গতিবিধি ও চড়াও ভাব সন্দেহজনক হওয়ায় সুনির্দিষ্ট তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ধৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...