বিজ্ঞাপন
শুনানি শেষে আদালতের বিচারক নুরুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. কামাল হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।
মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ মোট ৯৯ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইনের নামও রয়েছে।
উল্লেখ্য, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দায়িত্বে থাকাকালে হাসনাত হোসাইন তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের উভয়ের বাড়ি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে।
এদিকে আদালতের এ আদেশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা ও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...