Logo Logo

রাজবাড়ীতে ১৬প্রহর ব্যাপী নামযজ্ঞ ও লীলা কীর্তন


Splash Image

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ ঈশ্বরী ঠাকুরদাশীর পরমাত্মার শান্তি কামনায় দেশ মাতৃকা বিশ্বের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায়, রাজবাড়ী শহরের লক্ষীকোলে শ্রী শ্রী বাবা লোকনাথ কুঠির মন্দিরে জৈষ্ঠ্য শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান তিথী উৎসব উৎযাপন উপলক্ষে ১৬প্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়েছে।


বিজ্ঞাপন


শুরু থেকেই ভক্তবৃন্দের পদচারনায় মুখরিত মন্দির এলাকা। বুধবার (১০জুন) সরেজমিনে গিয়ে দেখা যায় মহানামযজ্ঞানুষ্ঠানে সনাতন সম্প্রদায়ের মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। আগত ভক্তবৃন্দের রয়েছে ভক্ত সেবার ব্যবস্থা।

শ্রী শ্রী বাবা লোকনাথ কুঠির মন্দির এর আয়োজনে মহা এই নামসূধা পরিবেশন করছেন দেশের ৬জেলার কীর্তনীয়রা। এছাড়াও লীলা কীর্তন করবেনপাবনার শ্রী মিহির ঘোষ,ফরিদপুরের শ্রী অমল ব্যানাজী, বগুড়ার কুমারী নিলীমা রায় শুক্লা, ফরিদপুর বাকচরের শ্রী দেবব্রত বিশ্বাস। জয়, গত মঙ্গলবার থেকে শুরু হলেও অনুষ্ঠান শেষ হবে আগামী শুক্রবার শনিবার(১৩জুন) নগর কীর্তন, কুঞ্জ ভঙ্গ,জলকেলি ও মহা প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হবে।

উল্লেখ্য লোকনাথ কুঠির মন্দিরের দাশ শ্রী শ্রী স্বপনানন্দ মহারাজ (স্বপন) যার চেষ্টা ও সাধনায় অনেক বড় বড় অনুষ্ঠান এর আগেও করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...