Logo Logo

বগুড়ার শেরপুরে অতিদরিদ্র ১৫ পরিবারের মাঝে ছাগল বিতরণ


Splash Image

বগুড়ার শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দের আওতায় অতিদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। সমাজ উন্নয়ন সংস্থা (এসডিএস) এর উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় উপজেলার নয়াপাড়া তিনমাথা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই ছাগল বিতরণ করা হয়।

কর্মসূচির আওতায় উপজেলার কুসুম্বী ও গাড়ীদহ ইউনিয়নের ১৫টি অতিদরিদ্র পরিবারের প্রত্যেকটিকে দুটি করে মোট ৩০টি ছাগল প্রদান করা হয়েছে।

সমাজ উন্নয়ন সংস্থা (এসডিএস) শেরপুর-বগুড়ার নির্বাহী পরিচালক আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাইম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রশিদ, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশের উপজেলা প্রতিনিধি আবু জাহের, নবারুণ ঐক্যের নির্বাহী পরিচালক নূরে আলম জিকু, সমাজসেবক মেহেদি হাসান, মুনজুরুল ইসলাম এবং আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই কর্মসূচির মাধ্যমে এলাকার অতিদরিদ্র পরিবারগুলোর আর্থ-সামাজিক অবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন এবং নতুন আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সঠিক নিয়মে ছাগল পালন করে উপকারভোগীরা ভবিষ্যতে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিনামূল্যে ছাগল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপকারভোগী শাহানারা পারভীন, জাকিয়া সুলতানা, শিউলী খাতুন, আনোয়ারা বেগম, রাবেয়া খাতুন, আসাদুল ইসলাম, সফুরা বেগম, মোকাম্মেল হক, বাবু সরকার, জহুরুল ইসলাম, আফছাল, নুপুর বেগম, মাজেদা খাতুন ও রফিকুল ইসলামসহ অন্য সদস্যরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...