Logo Logo

গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে ০৬ নং রাতইল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্দ্যেগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (১২ জুন) বিকালে উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজারে উপজেলা মহিলা দলের সহ-সভাপতি শাহানাজ বেগমের সভাপতিত্বে ও কাশিয়ানী উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মনিকা বিশ্বাসের সঞ্চালনায় কর্মী সম্মেলনে ‎প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি ফারহানা আলম নাছিমা। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শিলা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফারজানা পপি।

‎সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইরিন জামান ইরা'সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার মিত্র, উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক লাঁলচাল ফকির, রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ নান্নান খাঁকি, সদস্য সচিব ইমদাদ হোসেন, একাত্তর টেলিভিশনের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), প্রেসক্লাব কাশিয়ানী'র সদস্য মোঃ আশরাফুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দেশের ও জনগণের স্বার্থে প্রতিটি আন্দোলন ও সংগ্রামে অগ্রগামী ভূমিকা রেখেছে। তৃণমূল পর্যায়ে মহিলা দলকে সুসংগঠিত করতে ইউনিয়ন কর্মী সম্মেলনের মাধ্যমে ও তৃণমূল কর্মীদের মতামতের ভিত্তিতে উপজেলার ১৪টি ইউনিয়নে মহিলা দলের কমিটি গঠন করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...