বিজ্ঞাপন
আজ ১৩ জুন (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ওমরাডাঙ্গী সড়কের কুয়েত মসজিদ ও স্থানীয় জামায়াত অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক যানের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। নিহত সীপা রানী ওই এলাকার গোবিলাল ও সুমি রানীর একমাত্র সন্তান বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, সীপা রানী সাইকেল চালিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির শ্যালো মেশিন চালিত ট্রাক তাকে চাপা দেয়। সংঘর্ষের তীব্রতায় সে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। মাথায় মারাত্মক আঘাত লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘাতক যানটিকে আটক করে। এ সময় চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানটিসহ চালককে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, আটক ট্রাকচালকের নাম বাবলু হোসেন। তিনি উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন সীপার বাবা-মা। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ। এই মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সড়কে নিরাপত্তা জোরদার এবং বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...