বিজ্ঞাপন
অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান ও মানবসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় ১২ জন রক্তযোদ্ধাকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ঝালকাঠি পৌরসভার প্রশাসক মো. কাওছার হোসেন।
তিনি বলেন, তরুণ বয়সে তিনিও নিয়মিত রক্তদান করতেন। শারীরিকভাবে দুর্বল হলেও সাহস নিয়ে রক্তদান করেছেন। তিনি তরুণদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ইয়াস ব্লাড ব্যাংকের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি গরিব ও অসহায় রোগীদের প্রয়োজনে ব্যবহারের জন্য ১০০টি ব্লাড ব্যাগ প্রদান এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে প্রয়োজনীয় মেডিসিন সরবরাহের ঘোষণা দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এবং সহকারী কমিশনার মো. ফজলে রাব্বী আসিফ। অনুষ্ঠানে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও ইয়ুথ অ্যাকশন সোসাইটির উপদেষ্টা আককাস সিকদার। তিনি সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে সদস্যদের আরও বেশি মানবসেবামূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। ইয়ুথ অ্যাকশন সোসাইটির সভাপতি মো. আবির হোসেন রানার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়াস ব্লাড ব্যাংকের আহ্বায়ক মাহাদি হাসান আকাশ এবং ইয়াস সদস্য আসমা আক্তার।
অনুষ্ঠানে প্লাটিলেট ডোনেশনে বিশেষ অবদানের জন্য মো. মেহেদী হাসান, সর্বোচ্চ ৪৯ বার রক্তদানের জন্য মো. মশিউর রহমান (ফরহাদ) এবং বিরল বি-নেগেটিভ (বি-) রক্তের গ্রুপে বিশেষ অবদানের জন্য মো. আসাদুজ্জামান লাবিবকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া তরুণ রক্তযোদ্ধা ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেন মো. জুয়েল মিয়া, মো. ফাহিম মুনতাসির শান্ত, আব্দুল্লাহ আল রিয়াদ, মো. হাসান হাওলাদার, মো. সাহারিয়া পাপন, মো. কাওছার মৃধা, খান জাহান রিমন, মো. রায়হান জোমাদ্দর এবং সাকিবুল ইসলাম রাইহান।
আলোচনা সভায় নতুন রক্তদাতা তৈরি, নিয়মিত রক্তদানের হার বৃদ্ধি, রোগী ও স্বজনদের মধ্যে সচেতনতা বাড়ানো, থ্যালাসেমিয়া ও জরুরি রোগীদের জন্য রক্ত ব্যবস্থাপনা সহজীকরণ এবং স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে জেলা ও জাতীয় পর্যায়ে আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে অতিথি ও রক্তযোদ্ধারা একটি প্রতীকী পাতাঝরা বৃক্ষে টিপসইয়ের মাধ্যমে পাতা অঙ্কন করেন।আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সবুজ হয়ে ওঠা বৃক্ষটি তারুণ্যের উদ্যম, মানবিক চেতনা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের প্রতীক।
অনুষ্ঠান শেষে শহরের গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগম এলাকায় রক্তযোদ্ধাদের তথ্য সংগ্রহের জন্য কিউআর কোড সংবলিত সচেতনতামূলক স্টিকার স্থাপন করা হয়। এ সময় ইয়ুথ অ্যাকশন সোসাইটির সহ-সভাপতি শাকিল হাওলাদার রনি, সাংগঠনিক সম্পাদক মো. রাহাত মাঝি, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, ইয়াস ব্লাড ব্যাংকের যুগ্ম আহ্বায়ক চম্পা খানমসহ বিভিন্ন রক্তযোদ্ধা, সংগঠনের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...