Logo Logo

রাজবাড়ীর কালুখালীতে জামায়াত নেতার অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার


Splash Image

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে আসাদুল নামে এক জামায়াত নেতার অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে।


বিজ্ঞাপন


সোমবার (১৫ জুন) সকালে কালুখালী থানা পুলিশ মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও বিভিন্ন সূত্রে জানা গেছে, নিহত আসাদুল মদাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন। গত রোববার থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সকালে সূর্যদিয়া গ্রামের মাঠের একটি পাটক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

প্রাথমিকভাবে জানা যায়, দুর্বৃত্তরা আসাদুলের হাত-পা বেঁধে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে তার অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনার পর জেলা জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডকে ‘নির্মম ও ন্যক্কারজনক’ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...