Logo Logo

ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার


Splash Image

নোয়াখালীর চাটখিল উপজেলায় ডাব পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রকে বলাৎকারের লোমহর্ষক অভিযোগ উঠেছে। এই বর্বরোচিত ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম ওরফে মনার (৪০) বিরুদ্ধে চাটখিল থানায় একটি লিখিত মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


আজ সোমবার (১৫ জুন) দুপুরে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল রোববার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত সাইফুল ইসলাম ওরফে মনা উপজেলার পরকোট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দশঘরিয়া গ্রামের আফছার উদ্দিন তপাদার বাড়ির মৃত আব্দুর মতিনের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতিত শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। গতকাল রোববার দুপুরে বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ছিল সে। দুপুর পৌনে ১২টার দিকে অভিযুক্ত মনা ওই শিশুকে গাছ থেকে ডাব পেড়ে দেওয়ার কথা বলে ফুসলিয়ে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে সে শিশুটিকে পাশের একটি ভবনের দ্বিতীয় তলার নির্জন ছাদে নিয়ে মুখ চেপে ধরে এবং গলা টিপে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করে।

বর্বর এই নির্যাতনের পর শিশুটি রক্তাক্ত অবস্থায় কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত মনা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সাইফুল ইসলাম মনা পলাতক রয়েছে। লম্পট মনাকে দ্রুত আইনের আওতায় আনতে এবং গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...