বিজ্ঞাপন
রবিবার (১৪ জুন) সকাল ১০ ঘটিকায় চট্টগ্রামের সাজিনাজ হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রোগ্রামে সাজিনাজ হাসপাতালের এমডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তারগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি নিরাপদ ট্রান্সফিউশনের গুরুত্ব তুলে ধরে বলেন, নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করতে সচেতন রক্তদাতা, আধুনিক স্ক্রিনিং ব্যবস্থা এবং মানসম্পন্ন ব্লাড ব্যাংকিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ডাক্তার মারুফ বলেন স্বেচ্ছায় রক্তদানকে মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং সবাইকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
আজকে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে প্রায় ৫৫+ ব্যাগ ব্লাড ডোনেট করেছেন মানবিক রক্তযোদ্ধারা। এই ব্লাড গুলি রিজার্ব আছে সাজিনাজ হসপিটাল লি: ব্লাড ব্যাংকে। লোকেশান শেরশাহ বায়োজিদ রোড।
এ ব্লাড যেকোনো পরিস্হিতিতে ইমারজেন্সী রোগীদের মাঝে ফ্রি তে দেওয়া হবে ইনশাল্লাহ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এ এম রিয়াজ কামাল হিরণ, নগরফুল এর প্রতিষ্ঠাতা বায়োজিদ সুমন সহ চট্টগ্রামের বিভিন্ন স্বেচ্ছাসেবী রক্তদানকারী সংগঠনের সম্মানিত সদস্য, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। সেমিনারের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...