Logo Logo

গোপালগঞ্জে দুটি বাস ও ১টি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত-১, আহত অর্ধশতাধিক


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে‌ দুটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে বাস যাত্রী নুর হোসেন(২১)নামে এক যুবক নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে।নিহত নুর হোসেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার সোদার গ্রামের আজহারউদ্দিনের ছেলে।


বিজ্ঞাপন


আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ' বেড জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ মঙ্গলবার(১৬ জুন) বিকেল ৪ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শিপলু আহমেদ ও ট্রাফিক পুলিশের পরিদর্শক মনোজিৎ নন্দী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ২৬ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের মধ্যে ৯ জন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং ১৭ জন গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন।বাকীরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ আনিসুর রহযমান একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জিএমএস ও সুন্দরবন পরিবহনের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে সুন্দরবন পরিবহনের গাড়িটি জিএমএস পরিবহনকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আশা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে যাত্রীবাস দুটিবাস সড়কের পাশে খাদে পড়ে যায়। এসয়ম ওই দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও‌ পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সুন্দরবন পরিবহনের যাত্রী ভোলার চরফ্যাশন উপজেলার দুলাল মিয়া বলেন, আমি মংলা থেকে ঢাকার দিকে যাচ্ছিলাম সুন্দরবন পরিবহনে। গোপালগঞ্জের ঘোনাপাড়া পৌছালে দুটি বাস পাল্লাপাল্লি দিয়ে চালাচ্ছিল। সুন্দরবন পরিবহনকে জিএমএস পরিবহনকে সাইড দেওয়ার জন্য বারবার সংকেত দেয় কিন্তু সাইড দেয়নি। দ্রুতগতির জন্য জেএমএস পরিবহন সড়কের উপরেই এদিক ওদিক করছিল। এসময় ঢাকার দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে জিএমএস পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে সুন্দরবন পরিবহন পেছন থেকে লাগিয়ে দেয়। এতে যাত্রীবাহী বাস দুটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে দুই বাসের অধিকাংশ যাত্রী আহত হয়।

দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে প্রশাসনের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ আনিসুর রহমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...