বিজ্ঞাপন
গ্রেফতার আসামিরা হলো, কালুখালী উপজেলায় মদাপুর ইউনিয়নের কাউসার শেখ এর ছেলে মোঃ মিজান শেখ (২৪),
একই উপজেলার -পশ্চিম রতনদিয়া গ্রামের আসমত মন্ডল এর ছেলে মোঃ আনোয়ার মন্ডল (৪৪), সূর্য্যদিয়া গ্রামের শাহাজউদ্দীন এর ছেলে মোঃ আব্দুল করিম মোল্লা (৩৫)।
হত্যার রহস্য উদঘাটনে জানা যায়, আসামী মিজান শেখ (২৪) এর কাছ থেকে ভিকটিম আশাদুল ইসলাম চার মাস আগে ৬৮,০০০টাকা ধার নেয়।
সময়মত ধারের টাকা ভিকটিম পরিশোধ করতে না পারায় পূর্বে থেকেই তাঁদের মধ্যে বিরোধ চলমান ছিল। এরই প্রেক্ষিতে পূর্বপরিকল্পিতভাবে আসামী মিজান শেখ ও তার সহযোগিরা মিলে ভিকটিম আশাদুলকে হত্যা করে লাশে আগুন লাগিয়ে দেয়।
আসামী মোঃ মিজান শেখ বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
মঙ্গলবার (১৬জুন)
জেলার পাংশা সার্কেল এর
সহকারী পুলিশ সুপার, দেব্রত সরকার এঁর নেতৃত্বে কালুখালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সদস্যদের সমন্বয়ে একটি চৌকস টিম যৌথ অভিযান পরিচালনা করে হত্যা মামলায় রহস্য উদঘাটনসহ তাদেরকে গ্রেফতার করে।
সেই সাথে উক্ত হত্যাকান্ডের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, একটি রক্তমাখা হেলমেট, একটি এসএস পাইপ (রড) ও একটি লোহার ফোল্ডিং স্টিক উদ্ধার করা হয়েছে।
এর আগে গত সোমবার ইউনিয়নের সূর্য্যদিয়া গ্রামে মাদ্রাসার পিছনে পাট ক্ষেতে ভিকটিম মোঃ আশাদুল ইসলাম (২২) এর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভিকটিম এর বাবা শাহজাহান মন্ডল (৫৫), বাদী হয়ে কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তারই পেক্ষিতে যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...