বিজ্ঞাপন
লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টের একটি বিশেষ টহলদল চেকপোষ্ট থেকে প্রায় ০৪ কিলোমিটার দূরে পাগলীর বিল দক্ষিণ বক্তাতলী জামে মসজিদ এলাকায় সন্দেহজনক একটি সিএনজি গতিরোধ করে। এসময় সিএনজিতে থাকা কার্টুনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে সিএনজির যাত্রী আব্দুল আলম (৩৩) এবং মাহমুদুল হক (৪৬) কার্টুন দু’টি তাদের বলে স্বীকার করে।
পরে কার্টুন দুটি তল্লাশী করলে অভিনব কায়দায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আটককৃত আব্দুল আলম কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকার মোঃ কালুর ছেলে এবং একই এলাকার তমির হোসেনের ছেলে মাহমুদুল হক।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...