Logo Logo

চট্টগ্রাম সিটি কর্পোরেশন কায়সার-নিলুফার কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


Splash Image

চট্টগ্রাম সিটি কর্পোরেশন কায়সার-নিলুফার কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


১৫ জুন সোমবার কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. কিসিঞ্জার চাকমা, উপসচিব ও প্রধান শিক্ষা কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক টিংকু চক্রবর্তী এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক নুসরাত জাহান নূরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ সৈয়দা মোসাম্মৎ সারওয়াত জাহান।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের নানা স্মৃতিচারণ ও অনুভূতি ব্যক্ত করেন। এ সময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যৎ জীবনে সাফল্য, সততা ও মানবিক মূল্যবোধের চর্চার আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিনিধিরা বক্তব্য রাখেন। পাশাপাশি দেশাত্মবোধক গান, আবৃত্তি, নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কায়সার-নিলুফার কলেজ চট্টগ্রামের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে নিয়মিত ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, আধুনিক পাঠদান ব্যবস্থা, সন্তোষজনক ফলাফল এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। যারা মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ, সহশিক্ষা কার্যক্রম এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশে পড়াশোনা করতে আগ্রহী, তাদের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন কায়সার-নিলুফার কলেজ হতে পারে একটি আদর্শ ঠিকানা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...