ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সোমবার (১৫ জুন) থেকে বুধবার (১৭ জুন) জি-৭ সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে যৌথ সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ভারত ও আমেরিকার মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে। আমার মনে হয় এটি একটি অসাধারণ সম্পর্ক। ভারতে হামলা হলে আমরা তাদের সাহায্য করতে এগিয়ে আসব। কেউ যদি ওই মানুষটিকে (মোদি) আক্রমণ করে, আমরা পাশে থাকব। ভারতে হামলা হলে এবং তিনি যদি নেতা থাকেন, তাহলে আমরা সাহায্য করতে এগিয়ে আসবো।’
পশ্চিম এশিয়ায় ভারত কোনও ভূমিকা পালন করবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি ভারত সব ক্ষেত্রেই বড় ভূমিকা রাখে। যতদিন নরেন্দ্র মোদি নেতা থাকবেন, ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
ভারত সম্পর্কে নিজের ব্যক্তিগত অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, আমি যতদিন প্রেসিডেন্ট আছি, ভারত হোয়াইট হাউসে একজন ভালো বন্ধুকে পাবে। এখানে উপস্থিত সবাই ভারতকে ভালোবাসে এবং এই মানুষটির (নরেন্দ্র মোদি) প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের খুবই ভালো আলোচনা হয়েছে। আমরা বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছি। আমেরিকা ও ভারতের মধ্যে অনেক কিছু ঘটছে। আমেরিকা বর্তমানে ইতিহাসের সেরা সময় পার করছে। আমাদের দেশে ১৯ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আসছে। আমরা কারখানা গড়ছি, নানা ধরনের উন্নয়ন করছি। আমি শুধু বলতে চাই, তিনি দীর্ঘদিন ধরে আমার বন্ধু এবং আমাদের সম্পর্ক সবসময়ই খুব ভালো ছিল। আপনার সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে।’
অন্যদিকে বৈঠকে নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ায় ট্রাম্পের প্রশংসা করেন। একই সঙ্গে ভারত-আমেরিকার সম্পর্কের ‘নতুন গতি’র কথাও উল্লেখ করেন।
মোদি বলেন, ‘এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার নতুন আশা জেগে উঠেছে। আমি বিশ্বাস করি, এটি দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করবে। আপনি এবং আমি একমত যে, বৈশ্বিক অর্থনীতির জন্য হরমুজ প্রণালি খোলা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘ভারত সবসময়ই নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছে। এ বিষয়ে আমাদের একসঙ্গে কাজ করা উচিত এবং বিশেষ গুরুত্ব দেয়া উচিত।’
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...