বিজ্ঞাপন
এ ঘটনায় চাচা শ্বশুর আসাদ আলীকে গ্রেফতার গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) সকালে ভুক্তভোগীর স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে নিজের পিতাসহ জড়িতদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বাদলাকুড়া গ্রামের মহর উদ্দিনের মেয়ে মরিয়ম খাতুনের সঙ্গে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে সোরহাব হোসেন বাবুর বিয়ে হয়। সোরহাব হোসেন দীর্ঘ ১৭ বছর প্রবাসে কর্মরত ছিলেন। তিনি জমি কেনার জন্য তার শ্বশুর মহর উদ্দিনকে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা দেন। পরবর্তীতে আরও দেড় লাখ টাকা ধার দেন বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার পাওনা টাকা ও ওই টাকায় কেনা জমি বুঝে নিতে শ্বশুরবাড়িতে গেলে সোরহাব হোসেনের সঙ্গে শ্বশুর মহর উদ্দিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শ্বশুরপক্ষের লোকজন তাকে আটক করে একটি নারিকেল গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে মারধর করে।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোরহাব হোসেনকে উদ্ধার করে। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে নিজের পিতাসহ জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে ১জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...